স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ অ্যাডভোকেট প্রিমিয়ার লীগের (এপিএল) প্রথম সিজনের ফাইনালে টিম নিলাদ্রীকে (বিচার বিভাগ) ৭ রানে হারিয়েছে টিম রক্তি। বুধবার বিকালে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শুরুতে ব্যাট করতে নেমে টিম রক্তি ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে টিম নিলাদ্রী ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন টিম রক্তির খেলোয়ার অ্যাড. শফিউল আলম।
প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি এপিএল প্রথম সিজনের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভীন।
- ধর্মপাশায় ওয়ালটনের শো-রুম হস্তান্তর ও শুভ উদ্বোধন
- শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনালের বীর মুক্তিযোদ্ধারা


