অ্যাড. কনিজ রেহনুমা রব্বানী এর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. কনিজ রেহনুমা রব্বানী এর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের ৫ নং হল রুমে এই শোক সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অ্যাড. আখতারুজ্জামান আহমদ এর পরিচালনায় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন অ্যাড. মো. আবুল বাশার। শোকসভায় স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. আলী আমজাদ, অ্যাড. মো. চাঁন মিয়া, অ্যাড. মো. শামছুল করিম হিরন, অ্যাড. মো. তৈয়বুর রহমান বাবুল, অ্যাড. মো. শুকুর আলী, অ্যাড. বিশ^জিৎ চক্রবর্তী, অ্যাড. মো. মিজানুর রহমান, অ্যাড. এনাম আহমদ, অ্যাড. মো. আইন উদ্দিন, অ্যাড. জিয়াউর রহমান।
সভা শেষে প্রয়াত কনিজ রেহনুমা রব্বানী এর আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
প্রেস বিজ্ঞপ্তি