অ্যাড. টি.এম.মুহি উদ্দিন (মাহি) এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভা

সিলেট আইনজীবী সমিতির সদস্য অ্যাড. টি.এম.মুহি উদ্দিন (মাহি) এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিলেট জেলা আইনজীবী সমিতি এবং সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি সৈয়দ শায়েখ আহমদ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল হক’র পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী পরিষদের সভাপতি মোহাম্মদ লালা, সাধারণ সম্পাদক হোসেন আহমদ, নির্বাহী সদস্য এ.এস.এম আব্দুল গফুর, যুগ্ম সম্পাদক দিলোয়ার হোসেন দিলু, লাইব্রেরী সম্পাদক বিকাশ রঞ্জন চক্রবর্তী, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সহসভাপতি        মো. শফিকুল আলম, নির্বাহী সদস্য মল্লিক মঈন উদ্দীন আহমদ, কাওসার আলী, অর্থ সম্পাদক মোহাম্মদ শাহীনূর রহমান, পাঠাগার সম্পাদক মো. আবুল বাশার, ক্রীড়া সম্পাদক মো. আব্দুল মজিদ।
সভায় হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। প্রেস বিজ্ঞপ্তি