অ্যাড. সুরেশ দাশের স্মরণ সভা

স্টাফ রিপোর্টার
১৯৭১ সালের ২৫ মার্চ ভয়াল কালো রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের নারকীয় হত্যাযজ্ঞের একমাত্র প্রত্যক্ষদর্শী এবং আহত মুক্তিযোদ্ধা সদ্য প্রয়াত অ্যাড. সুরেশ চন্দ্র দাশ স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।  
শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের জামাইপাড়ায় তাঁর বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবি আফতাব উদ্দিনের সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন ও আলোচনা করেন অ্যাড. সত্যব্রত রায়, অ্যাড. প্রদীপ কুমার নাগ, অ্যাড. ফুল কুমার দাস, অ্যাড. স্বপন কুমার দাশ রায়, পিপি অ্যাড. ড. খায়রুল কবির রুমেন, অ্যাড. মিজানুর রহমান, অ্যাড. আজাদুল ইসলাম রতন, অ্যাড. এনাম আহমদ, অ্যাড. খলিলুর রহমান, যুবলীগ নেতা সৈয়দ ইমনসহ আরো অনেকে।
স্মরণ সভায় প্রয়াত সুরেশ চন্দ্র দাশের সংক্ষিপ্ত জীবনী ও ২৫ মার্চের নারকীয় হত্যাযজ্ঞ থেকে ফিরে আসা ও পরবর্তীতে সহকর্মী আইনজীবীদের কাছে বলা নানা ঘটনাবলীর স্মৃতিচারণ করেন উপস্থিত আইনজীবীগণ।