Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
আইটি খাতে রপ্তানি আয় হবে ৫ মিলিয়ন ডলার: পলক – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

আইটি খাতে রপ্তানি আয় হবে ৫ মিলিয়ন ডলার: পলক

সু.খবর ডেস্ক
তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ২০২১ সালের মধ্যে তথ্য প্রযুক্তি রপ্তানি আয় হবে ৫ বিলিয়ন মার্কিন ডলার। আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই এ খাতে রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়াবে ১ বিলিয়ন মার্কিন ডলারে।
বৃহস্পতিবার বর্তমান সরকারের তিন বছরে তথ্য প্রযুক্তি খাতের অগ্রগতির চিত্র তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকাদর উপস্থিত ছিলেন।
জুনায়েদ আহমেদ পলক বলেন, আউটসোর্সিংয়ের ক্ষেত্রে নতুন একটি বড় খাত খুঁজে পাওয়া গেছে। সেটি হচ্ছে বিজনেস প্রসেসিং আউটসোর্সিং বা বিপিও। এই খাতকে আলোকপাত করে তরুনদের বিপুল সংখ্যায় সম্পৃক্ত করতে পারলে তথ্য প্রযুক্তি সেবা রপ্তানি হবে দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাওয়া হচ্ছে বলে তিনি জানান।
প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তরুণদের তথ্য প্রযুক্তি খাতে আউটসোর্সিংয়ের জন্য প্রশিক্ষিত করা হচ্ছে। এ খাতে তরুণ উদ্যেক্তা তৈরির কর্মসূচি নেওয়া হয়েছে। এর একটাই লক্ষ্য বিশ্ব তথ্য প্রযুক্তি বাজারে বাংলাদেশের দক্ষ মানব সম্পদ তৈরি করা।
সংবাদ সম্মেলনে তিনি গত তিন বছরে উন্নয়নের বিস্তারিত তুলে ধরেন। এর মধ্যে রয়েছে কালিয়াকৈরে হাইটেক পার্ক ও কারওয়ান বাজারে সফটওয়ার পার্ক নির্মাণে অগ্রগতি, দেশের বিভিন্ন স্থানে আইটি পার্ক নির্মাণের পরিকল্পনা, ই-গর্ভনেন্স চালু, ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেন্টার স্থাপন, জেলা পর্যায়ে ই-সেবা কেন্দ্র স্থাপন প্রভৃতি।