আইনজীবীদের পারিবারিক মিলনমেলা

স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার রাতে জেলা আইনজীবী সমিতির সদস্যদের নিয়ে ‘পরিবারিক আনন্দ আয়োজন’ শিরোনামে এক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে সম্মাননা প্রদান, আলোচনা, কবিতা, সংগীত, নৃত্য, কুইজ ও স্মৃতিচারণা ছিল। জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলানায়তের সন্ধ্যা ৭টায় এই অনুষ্ঠান শুরু হয়। চলে রাত দশটা পর্যন্ত। এতে আইনজীবী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।    
তরুণ আইনজীবী অ্যাড. এনাম আহমেদ ও অ্যাড. হাসান মাহবুব সাদীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরতেই স্বাগত বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ শায়েখ আহমদ ও সাধারণ সম্পাদক অ্যাড. মো. আবদুল হক। পরে প্রবীণ আইনজীবীদের মঞ্চে নিয়ে ফুল দিয়ে সম্মান জানানো হয়।
এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন সুনামগঞ্জের প্রবীণ আইনজীবী অ্যাড. মোহাম্মদ ফজলুল হক আছপিয়া, অ্যাড. মো. আপ্তাব উদ্দিন আহমেদ, অ্যাড. আবু আলী সাজ্জাদ হোসাইন, অ্যাড. রইছ উদ্দিন, অ্যাড. মো. আলী আহমদ, অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী, অ্যাড. স্বপন কুমার দেব, অ্যাড. হোসেন তওফিক  চৌধুরী, অ্যাড. সত্যব্রত রায়, অ্যাড. আলী আমজাদ, অ্যাড. মো. মফচ্ছির মিয়া প্রমুখ। পরে একইভাবে জেলা আইনজীবী সমিতির সদস্য ও মুক্তিযোদ্ধা, সংগঠনের সাবেক সকল সভাপতি ও সাধারণ সম্পাদকে মঞ্চে নিয়ে ফুল দিয়ে সম্মান জানানো হয়। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি অ্যাড.  মো. আপ্তাব উদ্দিন আহমেদ, অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী, অ্যাড. বজলুল মজিদ চৌধুরী, অ্যাড. মো. আলী আহমদ, অ্যাড. আবু আলী সাজ্জাদ হোসাইন, অ্যাড. মো. শহীদুজ্জামান চৌধুরী, অ্যাড. সৈয়দ শায়েখ আহমেদ, অ্যাড. রইছ উদ্দিন আহমদ, অ্যাড. মো. আলী আমজদ, অ্যাড. রবিউল লেইস রোকেস, অ্যাড. ড. মো. মফচ্ছির মিয়া, অ্যাড. মো. আব্দুল মজিদ। সাধারণ সম্পাদকগণের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাড. মতিউর রহমান পীর, অ্যাড. সালেহ আহমদ, অ্যাড. আবুল মজাদ চৌধুরী, অ্যাড. আইনুল ইসলাম বাবলু, অ্যাড. তৈয়বুর রহমান বাবু, অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, অ্যাড. মো. শেরেনূর আলী, অ্যাড. মো. আব্দুল হক। 03
 আলোচনার ফাঁকে ফাঁক ছিল নৃত্য ও গানের পরিবেশনা। একই সঙ্গে চলে কুইজ। আইনজীবী পরিবারের সদস্যরাও এতে অংশ নেন।  
অনুষ্ঠানে নবীন-প্রবীণ আইনজীবীরা জানান, জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রতি বছর একবার নৈশ্যভোজের আয়োজন হয়। এতে কেবল সমিতির সদস্যরাই অংশ নেন। কিন্তু এ রকম পারিবারিক আনন্দ আয়োজন এবারই প্রথম। এতে পরিবারের সবাই অংশগ্রহণ করলেন। এটা পারিবারিক প্রীতি সম্মিলনী। এই আয়োজন প্রতি বছরই করা উচিত। এতে আইনজীবীদের পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় হবে।
উল্লেখ্য, একই সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক সাবেক ও বর্তমান জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক এর আগে এক মঞ্চে সমবেত হননি। দীর্ঘ সময় পারিবারিক আনন্দ আয়োজন অনুষ্ঠান সবাইকে মোহবিষ্ট করে রাখে। সংগীত পরিচালনা করেন অ্যাড. দেবদাস চৌধুরী রঞ্জন।
র‌্যাফেল ড্র আয়োজনে সহায়তা করেন অ্যাড. আবুল আজাদ। স্বেচ্ছাসেবক হিসেবে ছিলেন অ্যাড. সাজ্জাদুর রহমান সাজ্জাদ, অ্যাড. আব্দুর রায়হান জুয়েল, অ্যাড. অনুপ কুমার ধর, অ্যাড. জুনেদ আহমদ, অ্যাড.তনয় চক্রবর্তী।