আইনপেশায় নূরুল ইসলাম চৌধুরীর ৫০ বছর পূর্তিতে সম্মাননা

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য আলহাজ নূরুল ইসলাম চৌধুরীর আইন পেশায় ৫০ বছর পূর্তি উপলক্ষে সমিতির পক্ষ থেকে তাঁকে সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ শহরের জেল রোডের বাসায় গিয়ে তাঁর হাতে সম্মাননা তুলে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। এ সময়  জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আব্দুজ মজিদ, সহসভাপতি মোহাম্মদ শামস উদ্দীন, সাধারণ সম্পাদক  মো. শেরেনূর আলী, সহসাধারণ সম্পাদক মো. আমিনুর রশিদ রনক, কার্যনির্বাহী সদস্য ফওয়াদুল জওয়াদ, আজিজুর রউফ বিপ্লব, কামাল হোসেন, অ্যাডভোকেট আব্দুর রায়হান জুয়েল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আলহাজ নূরুল ইসলাম চৌধুরী ১৯৬৬ সালের ৩ জানুয়ারি সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আইনপেশা শুরু করেন। বর্তমানে তিনি শারীরিক নানা সমস্যায় ভুগছেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি