সু.খবর ডেস্ক
সাকিবের জন্য নিয়মিত অভিজ্ঞতা হলেও মুস্তাফিজের জন্য এটাই প্রথম আইপিএল যাত্রা। আর সে কারণে উচ্ছাসটাও বেশি মুস্তাফিজের। মঙ্গলবার বিকেলে ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়লেন দেশসেরা এই দুই ক্রিকেটার। এর আগে আলাদা ফ্লাইটে ভারতে যাওয়ার কথা থাকলেও শেষমেষ দুজনে এক সাথে ভারত যাওয়ার সিদ্ধান্ত নেন।
কলকাতায় পৌঁছে সাকিব কেকেআরের সাথে অনুশীলনে নামবেন অন্যদিকে মুস্তাফিজ চলে যাবেন হায়দরাবাদে। সানরাইজার্স হায়দরাদের হয়ে পরশুদিন অনশীলন করবেন কাটার বিশেষজ্ঞখ্যাত মুস্তাফিজ।
দেশ ছাড়ার আগে মুস্তাফিজ বলেন, ‘ক্যারিয়ারে প্রথমবারের মতো আইপিএল খেলতে যাচ্ছি। খুবই ভালো লাগছে। আমার জন্য সবাই দোয়া করবেন যেন ভালো করতে পারি। শুধু আমার জন্য না, সাকিব ভাইয়ের জন্যও সবাই দোয়া করবেন।’ এবারই প্রথম আইপিএলে খেলছেন তাই অনুভূতিটা অন্যরকম মুস্তাফিজের।
জানালেন আইপিএলে খেলবেন ভেবে তিনি রোমাঞ্চিত। সাকিবের সাথে সঙ্গে একই দলে খেলতে না পারার খানিকটা আফসোসও আছে মুস্তাফিজের, ‘সাকিব ভাইয়ের দলে খেলতে পারলে তো খুবই ভালো হতো। এক সঙ্গে থাকতে পারতাম, খেলতে পারতাম…।’
আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর। হায়দরাবাদে সতীর্থ হিসেবে যুবরাজ সিং, ডেভিড ওয়ার্নার, ইয়ন মরগান, আশিষ নেহারা, ভুবনেশ্বর কুমার, কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, শিখর ধাওয়ানের মতো তারকাদের পাচ্ছেন মুস্তাফিজ।
- সর্বদলীয় সভা ডেকে সংকট সমাধান করুন: হান্নান শাহ
- বর্ষবরণ অনুষ্ঠানে বিধিনিষেধ সরকারি সিদ্ধান্ত না মানার ঘোষণা সংস্কৃতিকর্মীদের


