আইসিটি প্রশিক্ষণে থাইল্যান্ড যাচ্ছেন প্রতাপ চৌধুরী

জগন্নাথপুর অফিস
আইসিটি লার্নিং সেন্টার বিষয়ক বৈদেশিক প্রশিক্ষণে থাইল্যান্ড যাচ্ছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের সহকারি পরিচালক জগন্নাথপুর বাসিন্দা প্রতাপ চৌধুরী। আজ সকাল ১১টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ
ত্যাগ করবেন। ১৩ থেকে ২১ শে ডিসেম্বর ক্যাসেসাট বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে ২৩ জন প্রধান শিক্ষক ও ২ জন সরকারি কর্মকর্তা অংশগ্রহণ করবেন। তিনি টিম লিডারের দায়িত্ব পালন করবেন। থাইল্যান্ড প্রশিক্ষণে যোগ দেওয়ার প্রাক্কালে সহকর্মী ও শুভাকাক্সক্ষীদের কাছে দোয়া চেয়েছেন প্রতাপ চৌধুরী।
প্রতাপ চৌধুরী দীর্ঘদিন ধরে শিক্ষকতার পাশাপাশি মাধ ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।