স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন,‘ ইন্টারনেট ব্যবহার ও আউট সোর্সিং জানা থাকলে এখন ঘরে বসেই প্রতিমাসে হাজার হাজার টাকা আয়-উপার্জন করছেন। এটা আমাদের দেশে তথ্য প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার সহজলভ্য হওয়ায় সম্ভব হচ্ছে।’ তিনি আরো বলেন,‘ সম্ভব হলে সবাইকেই তথ্য প্রযক্তির ব্যবহার জানা ও শেখা প্রয়োজন। তবে তথ্য প্রযুক্তির উন্নয়নে সবাইকে এর ভালো দিকটি বেছে নিতে হবে এবং খারাপ দিকগুলি থেকে দূরে থাকতে হবে।’
সুনামগঞ্জে বেসিক আউট সোর্সিং বিষয়ে দিনব্যাপি সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বুধবার সকাল ১০টায় স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড এ কর্মশালার আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক
মাসুম হেলালের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইটি বিশেষজ্ঞ ফ্রি-ল্যান্সিং প্রশিক্ষক মেহেদি হাসান আজিম। এতে জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৮ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
- ইউপি নির্বাচন নিয়ে তাহিরপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সভা
- আলোচিত চার ইউনিয়ন- বিদ্রোহীরা এগিয়ে, দাবি সাধারণ ভোটারদের


