আকিজ মটরস এর গাড়ি মেলা উদ্বোধন

স্টাফ রিপোর্টার
তিনদিনব্যাপী আকিজ মটরস এর গাড়ি মেলা উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বিকাল দুইটায় শহরের মল্লিকপুর এলাকায় এই মেলার উদ্বোধন হয়।
প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব আয়ুব বখত জগলুল। এসময় উপস্থিত ছিলেন ফরলেন্ড কোম্পানীর কান্ট্রি ম্যানেজার ডেবিট চং, ঢাকার আকিজ মটরস এর অ্যাসিসট্যান্ট  
ম্যানেজার ইবনুল আরাবি, সিলেটের এরিয়া ম্যানেজার আবুবকর সিদ্দিকী জামাল, আকিজ মটরস এর সুনামগঞ্জের ডিলার ও তাশহিজ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী জিএম তাশহিজ প্রমুখ।