স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় গত মঙ্গলবার পর্যন্ত ৭ হাজার ৯শত ৮৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৬শত ৩১ জনের। করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯৬ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় আক্রান্তের হার ১১.৭৪ শতাংশ। আরোগ্য লাভ করেছেন ২৩০ জন।
সবচেয়ে বেশী ১৫০৭ জনের নমুনার সংগ্রহ করা হয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা থেকে। এর ১৪৪৮ জনের। মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২১৮ জন। আরোগ্য লাভ করেছেন ৩৫ জন।
দোয়ারাবাজার উপজেলায় ৯২০ জনের নমুনার মধ্যে ৯১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে আক্রান্ত হয়েছেন ৮১ জন, সুস্থ হয়েছেন ৩০ জন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৫০১ জনের নমুনার মধ্যে ৪৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে আক্রান্ত হয়েছেন ৬৮ জন। সুস্থ হয়েছেন ১৪ জন। করোনায় মৃত্যুবরণ করেছেন ১ জন।
দিরাই উপজেলায় ৪১০ জনের নমুনার মধ্যে ৩৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে আক্রান্ত হয়েছেন ২৯ জন। সুস্থ হয়েছেন ৮ জন।
শাল্লা উপজেলায় ৪৯০ জনের নমুনার মধ্যে ৩২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে আক্রান্ত হয়েছেন ৩৫ জন। সুস্থ হয়েছেন ১১ জন।
বিশ^ম্ভরপুর উপজেলায় ৫২৬ জনের নমুনার মধ্যে ৪৯৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে আক্রান্ত হয়েছেন ৩২ জন। সুস্থ হয়েছেন ১৪ জন।
তাহিরপুর উপজেলায় ৩৩২ জনের নমুনার মধ্যে ৩২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে আক্রান্ত হয়েছেন ৩৫ জন। সুস্থ হয়েছেন ১৪ জন।
জামালগঞ্জ উপজেলায় ৬৩১ জনের নমুনার মধ্যে ৬০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে আক্রান্ত হয়েছেন ৬৪ জন। সুস্থ হয়েছেন ২৬ জন। করোনায় মৃত্যুবরণ করেছেন ১ জন।
ধর্মপাশা উপজেলায় ৩৫৭ জনের নমুনার মধ্যে ৩২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে আক্রান্ত হয়েছেন ১৯ জন। সুস্থ হয়েছেন ১৮।
জগন্নাথপুর উপজেলায় ৬৬২ জনের নমুনার মধ্যে ৬৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে আক্রান্ত হয়েছেন ৭১ জন। সুস্থ হয়েছেন ১৭।
ছাতক উপজেলায় ১৪৬১ জনের নমুনার মধ্যে ১৪০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে আক্রান্ত হয়েছেন ২৩৯ জন। সুস্থ হয়েছেন ৪৩ জন। করোনায় মৃত্যুবরণ করেছেন ৩ জন।
বুধবার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল ডা. সার্জন শামস উদ্দিন। নতুন করে আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৩ জন, ছাতক উপজেলার ৮ জন, দোয়রাবাজার উপজেলার ২ জন, জগন্নাথপুর উপজেলার ৫ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৪ জন, দিরাই উপজেলার ৪ জন, বিশ্বম্ভরপুর উপজেলার ১ জন ও তাহিরপুর উপজেলার ১ জন।


