আক্রান্তের ৮০ ভাগই সুস্থ

স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের সংক্রমণ থেকে নতুন করে আরোগ্য লাভ করেছেন জেলার ৩ উপজেলার আরও ১০ জন। এদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ২ জন, তাহিরপুর উপজেলার ৫ জন এবং ছাতক উপজেলার ৫ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জেলায় সুস্থ হয়েছেন মোট ১৬৫৮ জন। করোনাভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮০ দশমিক ৯৯ শতাংশ।
সোমবার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ১৪ জন, আইসোলেসনে গেছেন ১৮ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৮ জন।
এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৬৪০ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৮ হাজার ২৫৪ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ২০৪৭ জনকে আইসোলেশনে আনা হয়েছে। বর্তমানে আইসোলেসনে আছেন ৩৬৯ জন।
এদিকে গত রবিবার ১০৩ জনের নমুনা পরীক্ষায় জেলার ৫ উপজেলায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৮ জনের শরীরে। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ১৭.৪৭ শতাংশ।
সুনামগঞ্জ সদর উপজেলায় ৫২ জনের নমুনা পরীক্ষায় ৯ জন, দোয়ারাবাজার উপজেলায় ৫ জনের নমুনা পরীক্ষায় ১ জন, তাহিরপুর উপজেলায় ১৮ জনের নমুনা পরীক্ষায় ১ জন, ছাতক উপজেলায় ১৬ জনের নমুনা পরীক্ষায় ৬ জন, এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৯ জনের নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়াও বিশ^ম্ভরপুর উপজেলার ৩ জনের নমুনা পরীক্ষায় কেউ শনাক্ত হননি।
১৩ হাজার ০২ জনের নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২০৪৭ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার ১৫ দশমিক ৭৪ শতাংশ।
৪ হাজার ১৯ জনের নমুনা পরীক্ষায় সবচেয়ে বেশী ৮৩৭ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৮২ শতাংশ। আরোগ্য লাভ করেছেন ৬২১ জন। আক্রান্তের তুলনায় সুস্থ হয়েছেন ৭৪.১৯ শতাংশ। আইসোলেসনে আছেন ২১০ জন। করোনায় মারা গেছেন ৬ জন।
দোয়ারাবাজার উপজেলায় ১১৩৫ জনের নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হয়েছেন ১১৮ জন। সুস্থ হয়েছেন ১১০ জন এবং আইসোলেসনে আছেন ৭ জন। করোনায় মারা গেছেন ১ জন।
বিশ^ম্ভরপুর উপজেলায় ৭৪৫ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৮৫ জন। সুস্থ হয়েছেন ৮০ জন এবং আইসোলেসনে আছেন ৫ জন।
তাহিরপুর উপজেলায় ৪৭৪ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৫৩ জন। সুস্থ হয়েছেন ৪২ জন এবং আইসোলেসনে আছেন ১০ জন। করোনায় মারা গেছেন ১ জন।
জামালগঞ্জ উপজেলায় ৭৫১ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৮৭ জন। সুস্থ হয়েছেন ৭৩ জন এবং আইসোলেসনে আছেন ১৩ জন। করোনায় মারা গেছেন ১ জন।
দিরাই উপজেলায় ৬৭০ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৯৭ জন। সুস্থ হয়েছেন ৮৭ জন এবং আইসোলেসনে আছেন ৮ জন। করোনায় মারা গেছেন ২ জন।
ধর্মপাশা উপজেলায় ৪৭১ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৪১ জন। সুস্থ হয়েছেন ২৪ জন এবং আইসোলেসনে আছেন ১৬ জন। করোনায় মারা গেছেন ১ জন।
ছাতক উপজেলায় ২৫৩৭ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৪২১ জন। সুস্থ হয়েছেন ৩৭০ জন এবং আইসোলেসনে আছেন ৪৪ জন। করোনায় মারা গেছেন ৭ জন।
জগন্নাথপুর উপজেলায় ৮৮৩ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ১৪৪ জন। সুস্থ হয়েছেন ১২৫ জন এবং আইসোলেসনে আছেন ১৯ জন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৭৪৮ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ১২৪ জন। সুস্থ হয়েছেন ৮৬ জন এবং আইসোলেসনে আছেন ৩৭ জন। করোনায় মারা গেছেন ১ জন।
শাল্লা উপজেলায় ৫৬৯ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৪০ জন। সুস্থ হয়েছেন ৪০ জন।