আক্রান্তের ৮২ ভাগই সুস্থ

স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের সংক্রমণ থেকে নতুন করে আরোগ্য লাভ করেছেন জেলার ৪ উপজেলার আরও ৩৬ জন। এদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ২৪ জন, দোয়ারাবাজার উপজেলার ২ জন, ধর্মপাশা উপজেলার ৬ জন এবং জগন্নাথপুর উপজেলার ৪ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জেলায় সুস্থ হয়েছেন মোট ১৬৯৪ জন। করোনাভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮২ দশমিক ০৩ শতাংশ।
মঙ্গলবার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ১০ জন, আইসোলেসনে গেছেন ১৮ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৮ জন।
এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৬৫০ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৮ হাজার ৩০২ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ২০৬৫ জনকে আইসোলেশনে আনা হয়েছে। বর্তমানে আইসোলেসনে আছেন ৩৫১ জন।
এদিকে গত সোমবার ৪৪ জনের নমুনা পরীক্ষায় জেলার ৫ উপজেলায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৮ জনের শরীরে। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ৪০.৯০ শতাংশ।
সুনামগঞ্জ সদর উপজেলায় ১৪ জনের নমুনা পরীক্ষায় ৬ জন, বিম্ভম্ভরপুর উপজেলায় ৪ জনের নমুনা পরীক্ষায় ৩ জন, জামালগঞ্জর উপজেলায় ৫ জনের নমুনা পরীক্ষায় ৪ জন, ছাতক উপজেলায় ১৫ জনের নমুনা পরীক্ষায় ২ জন, এবং জগন্নাথপুর উপজেলায় ৬ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
১৩ হাজার ৪৬ জনের নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২০৬৫ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার ১৫ দশমিক ৮২ শতাংশ।
৪ হাজার ৩৩ জনের নমুনা পরীক্ষায় সবচেয়ে বেশী ৮৪৩ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৯০ শতাংশ। আরোগ্য লাভ করেছেন ৬৪৫ জন। আক্রান্তের তুলনায় সুস্থ হয়েছেন ৭৫.৫১ শতাংশ। আইসোলেসনে আছেন ১৯২ জন। করোনায় মারা গেছেন ৬ জন।