স্টাফ রিপোর্টার
জেলায় নতুন করে আরোগ্য লাভ করেছেন জেলার ২ উপজেলার ১৪ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৯ জন এবং দোয়ারাবাজার উপজেলার ৫ জন। এদিকে গত মঙ্গলবার ২৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে জেলায় করোনা শনাক্ত হয়েছেন ৪ জন। এরমধ্যে সদর উপজেলার ৩ জন এবং জগন্নাথপুর উপজেলার ১ জন।
এ পর্যন্ত জেলায় ১৪ হাজার ৮শত’ ৬২ জনের নমুনা পরীক্ষায় মোট আক্রান্ত হয়েছেন ২৩৩৮ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ১৫.৭৩ শতাংশ। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জেলায় সুস্থ হয়েছেন মোট ২১১৯ জন। করোনাভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯০ দশমিক ৬৩ শতাংশ।
বুধবার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৯৯৫ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৮২৬ জন। আইসোলেসনে আছেন ১৬১ জন। করোনায় মারা গেছেন ৮ জন। দোয়ারাবাজার উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৩১ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১২৪ জন। আইসোলেসনে আছেন ৬ জন। করোনায় মারা গেছেন ১ জন। বিশ^ম্ভরপুর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৯২ জন। আক্রান্তদের সকলেই সুস্থ হয়েছেন। তাহিরপুর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৫৬ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৫৪ জন। আইসোলেসনে আছেন ১ জন। করোনায় মারা গেছেন ১ জন। জামালগঞ্জ উপজেলায় আক্রান্ত হয়েছেন ১০০ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৯৮ জন। আইসোলেসনে আছেন ১ জন। করোনায় মারা গেছেন ১ জন। দিরাই উপজেলায় আক্রান্ত হয়েছেন ১০২ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৯৮ জন। আইসোলেসনে আছেন ২ জন। করোনায় মারা গেছেন ২ জন। ধর্মপাশা উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪১ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৯ জন। করোনায় মারা গেছেন ২ জন। ছাতক উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪৭৫ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৪৫২ জন। আইসোলেসনে আছেন ১৪ জন। করোনায় মারা গেছেন ৯ জন। জগন্নাথপুর উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৬৬ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৬৩ জন। করোনায় মারা গেছেন ৩ জন। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৪০ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৩৩ জন। আইসোলেসনে আছেন ৬ জন। করোনায় মারা গেছেন ১ জন। শাল্লা উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪০ জন। আক্রান্তদের সকলেই সুস্থ হয়েছেন। আইসোলেসনে আছেন ১৬১ জন। করোনায় মারা গেছেন ৮ জন।


