আক্রান্তের ৯৫ ভাগই সুস্থ

স্টাফ রিপোর্টার
জেলায় করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন আরও ২৪ জন। সুস্থ হওয়াদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ২২ জন এবং জগন্নাথপুর উপজেলার ২ জন। এনিয়ে জেলায় সুস্থ হয়েছেন মোট ২২৫৯ জন। করোনা আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৭২ শতাংশ। বর্তমানে আইসোলেসনে আছেন ৭৬ জন। এর মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৪৮ জন, দোয়ারাবাজার উপজেলায় ৫ জন, জামালগঞ্জ উপজেলায় ৩ জন, দিরাই উপজেলায় ৬ জন, ছাতক উপজেলায় ৬ জন, জগন্নাথপুর উপজেলায় ৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৪ জন এবং শাল্লা উপজেলায় ১ জন।
এদিকে গত মঙ্গলবার ৪৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ১ জন, দোয়ারাবাজার উপজেলার ১ জন, জগন্নাথপুর উপজেলায় ১ জন এবং শাল্লা উপজেলার ১ জন আক্রান্ত শনাক্ত হন।
এখন পর্যন্ত করোনা সন্দেহে জেলার ১৫ হাজার ৫শত’ ১ জনের নমুনা টেস্ট করা হয়েছে। রিপোর্ট পাওয়া গেছে ১৫ হাজার ৬৭ জনের। রিপোর্টের অপেক্ষায় আছেন ৪৩৩ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ১৫ দশমিক ৬৬ শতাংশ।