আক্রান্ত শনাক্ত ৪ জন

স্টাফ রিপোর্টার
জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়।
রিপোর্ট অনুযায়ী ৪৩ জনের নমুনা পরীক্ষায় ৪ জন করোনা শনাক্ত হন। শনাক্তদের ২ জন সুনামগঞ্জ সদর উপজেলার, ২ জন ছাতকের।
বর্তমানে আইসোলেসনে আছেন ৫৫ জন। এরমধ্যে সর্বোচ্চ ২১ জন সুনামগঞ্জ সদর উপজেলার, দোয়ারাবাজার উপজেলায় ১ জন, তাহিরপুর উপজেলার ১জন, দিরাই উপজেলার ১ জন, ধর্মপাশা উপজেলার ১ জন, ছাতক উপজেলায় ১০ জন, জগন্নাথপুর উপজেলার ২০ জন আইসোলেসনে রয়েছেন।
জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৭৭৮ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ২৬৯৪ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন ২৯ জন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ১৯ হাজার ৪২০ জনের নমুনা টেস্ট করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১৮ হাজার ৯৬৬ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৮২ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ৯২৪ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯৬ জন।