আক্রান্ত শনাক্ত ৭ জন

স্টাফ রিপোর্টার
জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৭ জন। বৃহস্পতিবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়।
রিপোর্ট অনুযায়ী ৫৬ জনের নমুনা পরীক্ষায় ৭ জন করোনা শনাক্ত হয়েছেন। শনাক্তদের ২ জন সুনামগঞ্জ সদর উপজেলার, ৪ জন ছাতকের এবং ১ জন জগন্নাথপুরের।
বর্তমানে আইসোলেসনে আছেন ৫১ জন। এরমধ্যে সর্বোচ্চ ২০ জন জগন্নাথপুর উপজেলার। ১৯ জন সুনামগঞ্জ সদর উপজেলার, দোয়ারাবাজার উপজেলায় ১ জন, দিরাই উপজেলায় ১ জন, ছাতক উপজেলায় ৮ জন আইসোলেসনে রয়েছেন।
সুনামগঞ্জ সদর উপজেলায় ১২১২ জন করোনা আক্রান্ত শনাক্তের মধ্যে আরোগ্য লাভ করেছেন ১১৮৩ জন। দোয়ারাবাজার উপজেলায় ১৩৫ জন করোনা আক্রান্ত শনাক্তের মধ্যে আরোগ্য লাভ করেছেন ১৩৩ জন। তাহিরপুর উপজেলায় ৫৭ জন করোনা আক্রান্ত শনাক্তের মধ্যে আরোগ্য লাভ করেছেন ৫৫ জন। জামালগঞ্জ উপজেলায় ১০৬ জন করোনা আক্রান্ত শনাক্তের মধ্যে আরোগ্য লাভ করেছেন ১০৫ জন। দিরাই উপজেলায় ১১৬ জন করোনা আক্রান্ত শনাক্তের মধ্যে আরোগ্য লাভ করেছেন ১১৩ জন। ধর্মপাশা উপজেলায় ৪৫ জন করোনা আক্রান্ত শনাক্তের মধ্যে আরোগ্য লাভ করেছেন ৪২ জন। ছাতক উপজেলায় ৫৯০ জন করোনা আক্রান্ত শনাক্তের মধ্যে আরোগ্য লাভ করেছেন ৫৭২ জন। জগন্নাথপুর উপজেলায় ২২৫ জন করোনা আক্রান্ত শনাক্তের মধ্যে আরোগ্য লাভ করেছেন ২০৪ জন। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১৪৭ জন করোনা আক্রান্ত শনাক্তের মধ্যে আরোগ্য লাভ করেছেন ১৪৬ জন।
জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৭৭৪ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ২৬৯৪ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন ২৯ জন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ১৯ হাজার ৪০৭ জনের নমুনা টেস্ট করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১৮ হাজার ৯৫৬ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৮০ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৯১ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯৪ জন।