আক্রান্ত হয়েছেন ২ এবং সুস্থ ১ জন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় ২৩ জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ হয়েছেন আরও ২ জন। শনাক্ত হওয়া ২ জনই ছাতক উপজেলার। এনিয়ে জেলায় ১৫ হাজার ২শত ৪৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ২,৩৭৪ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৭ শতাংশ। নমুনা টেস্ট করা হয়েছে ১৫ হাজার ৬শত’ ৯০ জনের। রিপোর্টের অপেক্ষায় আছেন জন ৪৪৫ জন।
এদিকে শুক্রবার সুন্থ হয়েছেন দিরাই উপজেলার আরও ১ জন। এনিয়ে জেলায় সুস্থ হয়েছেন মোট ২২৭১ জন। করোনা আক্রান্তের তুলনায় সুস্থতার
হার ৯৫ দশমিক ৬৬ শতাংশ।
বর্তমানে আইসোলেসনে আছেন ৭৮ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় আইসোলেসনে আছেন সবচেয়ে বেশি ৪৯ জন। এছাড়াও দোয়ারাবাজার উপজেলায় ৩ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ১ জন, জামালগঞজ উপজেলায় ৪ জন, দিরাই উপজেলায় ৬ জন, ছাতক উপজেলায় ৬ জন, জগন্নাথপুর উপজেলায় ৪ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৪ জন এবং শাল্লা উপজেলায় ১ জন আইসোলেসনে আছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মারা গেছেন ২৫ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৪০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা আরও ৫৬ জন। আর এ সময়ে সিলেট বিভাগে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর ঘটনা ঘটেনি।
শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে নতুন শনাক্ত ৪০ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ২৬ জন। বিভাগের অন্য দুই জেলা হবিগঞ্জে ৪ জন ও মৌলভীবাজারে ১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপালাতে চিকিৎসাধীন আরও ৭ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
একই সময়ে সুস্থ হওয়া ৫৬ রোগীর মধ্যে একদিনে সর্বাধিক সিলেটে সুস্থ হয়েছেন ৩৫ জন। মৌলভীবাজারে ২০ জন রোগী সুস্থ হয়েছেন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৩ হাজার ১৪৯ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৭ হাজার ২৪৫ জন। হবিগঞ্জে ১ হাজার ৭৮২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৭৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ৫৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১১ হাজার ৫০৯ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২২৫ জন।