স্টাফ রিপোর্টার
৯১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার ৩ জন। এদিকে আরোগ্য লাভ করেছেন দিরাই উপজেলার ১ জন। আইসোলেসনে আছেন ১৪ জন। এর মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৭ জন, ছাতক উপজেলায় ৫ জন, জগন্নাথপুর উপজেলায় ১ জন এবং শাল্লা উপজেলায় ১ জন। রবিবার জেলা প্রশাসন সূত্রে এই তথ্য জানা যায়।
উল্লেখ্য, সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫২০ জন। সুস্থ হয়েছেন ২৪৮০ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯৮.৪১ শতাংশ।


