স্টাফ রিপোর্টার
৪৪ জনের নমুনা পরীক্ষায় জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪ জন। আক্রান্ত শনাক্তদের মধ্যে ২ জন সুনামগঞ্জ সদর উপজেলার এবং ২ জন ছাতক উপজেলার। এদিকে নতুন করে আরোগ্য লাভ করেছেন ছাতক উপজেলার ৪ জন। রবিবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়।
রিপোর্ট অনুযায়ী বর্তমানে আইসোলেসনে আছেন ৪০ জন। এরমধ্যে সর্বোচ্চ ২৩ জন সুনামগঞ্জ সদর উপজেলার। এছাড়াও দোয়ারাবাজার উপজেলায় ১ জন, তাহিরপুর উপজেলার ১ জন, দিরাই উপজেলার ১ জন, ধর্মপাশা উপজেলার ১ জন, ছাতক উপজেলায় ৮ জন, জগন্নাথপুর উপজেলার ৫ জন আইসোলেসনে রয়েছেন।
জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৭৮২ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ২৭১৩ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন ২৯ জন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ১৯ হাজার ৪৫৪ জনের নমুনা টেস্ট করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১৮ হাজার ৯৭৯ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৮২ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৬৮ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০০ জন।


