জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টূর্ণামেন্ট শুরু রবিবার

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল ক্রিকেট টূর্ণামেন্ট ২০১৭ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা ক্রীড়া সংস্থা। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে শুক্রবার রাতে জেলা স্টেডিয়ামের হল রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে টূর্ণামেন্টের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বিভাগের সম্পাদক রেজওয়ানুল হক রাজা।
এ সময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইমদাদ রেজা চৌধুরী, নানু মিয়া, প্রদীপ পাল নিতাই, হোসেন আহমদ রাসেল প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই টূর্ণামেন্টের মাধ্যমে জেলার ভালো ক্রিকেটার বের হয়ে আসবে। আমাদের জেলা থেকে আগামীতে যাতে জাতীয় দলে খেলতে পারে সে জন্য এই বিশাল আয়োজন।’ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সহযোগিতায় এ টূর্ণামেন্ট অনুষ্ঠিত হবে।