সু.খবর ডেস্ক
আজ রবিবার পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ঘটনাবহুল এ দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে দিনটি পালন করা হয় মুসলিম বিশ্বে। আজ যথাযোগ্য মর্যাদায় ও সংক্ষিপ্ত কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র আশুরা পালিত হবে। এ উপলক্ষে আজ রবিবার সরকারি ছুটির দিন।
হিজরি ৬১ সনের ১০ মহররম এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) এবং তাঁর পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন।
এ ঘটনা স্মরণ করে বিশ্ব মুসলিম যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে থাকে। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে তাদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে। কারবালার এই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সকলকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা যোগায়।
আশুরা আরবী শব্দ। ‘আশারাতুন’ শব্দমূল থেকে নির্গত। এর শাব্দিক অর্থ দশম। আরবী ক্যালেন্ডারের হিজরী বর্ষের প্রথম মাস মুহররমের ১০ তারিখকে বলা হয় আশুরা। ফজিলত ও তাৎপর্যপূর্ণ দিনগুলোর মধ্যে আশুরা অনন্য। আশুরার তাৎপর্য- মহান আল্লাহ বছরের যে কয়েকটি দিনকে বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন, তার মধ্যে আশুরা বা মহররমের ১০ তারিখ অন্যতম। আশুরার অনেক গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় হিজরত করার পর দেখলেন, ইহুদীরা আশুরার দিন রোজা রাখে। রাসূলুøাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রোজার কারণ জিজ্ঞাসা করলেন। তখন তারা বলেছিল, এটি মহিমান্বিত একটি দিন। এই দিনে মুসা আ. ও তার কওম নিস্তার পান। আর ফেরআউন ও তার দল ডুবে মারা যায়। সেই থেকে মুসা আ. শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রাখতেন। সে হিসেবে আমরাও রোজা রাখি। তখন রাসূলুøাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আ.-এর ব্যাপারে তোমাদের চেয়ে আমরা অধিক হকদার। অতপর রাসূলুøাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখলেন এবং অন্যদেরকে রোজা রাখার নির্দেশ করলেন।’ (সহীহ বুখারী, হাদীস: ৩৩৯০; মুসনাদে আহমাদ, হাদীস: ২৬৪৪; সহীহ মুসলিম, হাদীস: ১১২৫
- তাহিরপুরে পরিবেশবান্ধব জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
- আবুল কালামের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন


