আজ শাহ আরেফিন (রহ.) মোকামে ওরশ

স্টাফ রিপোর্টার
আজ মঙ্গলবার সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের রংপুর কান্দিগাঁও এলাকায় হযরত শাহ আরেফিন (রহ.) মোকামের ওরশ অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে মোকাম প্রাঙ্গণ এলাকা ঢেলে সাজানো হয়েছে।
মোকাম ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো. আব্দুর রব জানান, আজ মঙ্গলবার এ বছরের ২য় পর্যায়ের ওরশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মোকামের আঙিনা পরিচ্ছন্ন করা হয়েছে। আলোক সজ্জা করা হয়েছে। বাইর থেকে আগত মেহমানদের বসা, থাকা-খাওয়ার সুব্যবস্থা করা হয়েছে। শান্তি-শৃংখলা বজায় রাখতে এবং পরিবেশ সুন্দর রাখতে সকল প্রকার ব্যবস্থা নেওয়া হয়েছে।