আগামী ১ এপ্রিল সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্ত:কলেজ বির্তক প্রতিযোগিতা

‘জাতিসংঘের ব্যর্থতা বিশ্ব শান্তি আনয়নের পথে মূল বাধা’ স্লোগান কে সামনে রেখে আগামী ১ এপ্রিল সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২২ শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের মুক্তচিন্তার প্রসার ও সুস্থ ধারার বিতর্ক চচার্য় সম্পৃক্ত করতে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব এই বির্তক প্রতিযোগিতার আয়োজন করেছে।
প্রতিযোগিতায় মোট ২০টি টিম অংশগ্রহণ করবে। এছাড়া যদি কোন কলেজ অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করে তাহলে নিম্নে মোবাইল এবং ইমেইল এ যোগযোগ করতে পারেন।
বির্তক প্রতিযোগিতাটি ১ ও ২ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ বিষয়ে ডিবেটিং ক্লাব এর উপদেষ্টা মো: মাহমুদুল হাসান খান বলেন, শিক্ষার্থীদের মেধা মননশীলতা চচার্য় অভ্যন্তরীন বিতর্ক করার লক্ষ্যে আমরা সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব সবসময় কাজ করে যাচ্ছি।
যোগযোগ: মোবাইল ০১৭৯২১৭৪২২৭, ইমেইল:[email protected]
প্রেস বিজ্ঞপ্তি