আগামী ২৮ সেপ্টেম্বর আসছেন সিলেট বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার
আগামী ২৮ সেপ্টেম্বর সোমবার ২ দিনের সফরে সুনামগঞ্জে আসছেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রমান এনডিসি। সফরে তিনি সুনামগঞ্জ সদর ও ধর্মপাশা উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন। বুধবার বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২৮ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন, সাড়ে ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা পরিদর্শন, ৪.১৫ মি. জেলা প্রশাসকের কার্যালয়ের সংস্কার ও উন্নয়নমূলক কাজের উদ্বোধন, সাড়ে ৪টায় সেবা চত্তরের সৌন্দর্য্যবর্ধন ও উন্নয়মূলক কাজের উদ্বোধন, ৪.৪৫মি. সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরে বৃক্ষরোপন অনুষ্ঠানে যোগদান, সাড়ে ৫টায় ডলুরা শহীদ সমাধিস্থল পরিদর্শন, সন্ধ্যা সাড়ে ৭টায় সুনামগঞ্জ সার্কিট হাউজে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েসন সুনামগঞ্জ জেলা শাখার কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং রাত সাড়ে ৮টায় নাগরিক সেবা সহজিকরণের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখায় সুনামগঞ্জ কালেক্টরেটে কর্মরত কর্মকর্তাদের মাঝে সার্টিফিকেট বিতরণ এবং কালেক্টরেটের কর্মচারীদের কৃতি সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রমান এনডিসি।
২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০.১৫ মি. তিনি ধর্মপাশায় উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। বেলা ১১.১৫মি. ইনোভেশন কমিটির সভায় যোগদান, সাড়ে ১১টায় ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন, দুপুর ১২ টায় ভূমি অফিস, ১২.৪৫মি. ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ, ১.৩০মি. সদর ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ২.৪৫মি. সদর ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণ কাজ ও সদর ইউনিয়ন ভূমি অফিস, বিকাল ৩.১৫মি. কান্দাপাড়া মডেল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করবেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রমান এনডিসি।