আগাম বন্যার আশংকা দ্রুত ধান কাটার অনুরোধ কৃষি বিভাগের

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী ২১, ২২ ও ২৩ এপ্রিলের মধ্যে সুনামগঞ্জে আগাম বন্যার আশংকা রয়েছে। এছাড়া বর্তমান আবহাওয়ায় যে কোন সময় ঝড় ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আবহাওয়া অফিসের বরাত দিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. জাহেদুল হক  
 মঙ্গলবার এক বিবৃতিতে যেসব জমির ধান ৮০ ভাগে পাকা তা দ্রুত কেটে সংগ্রহ ও সংরক্ষণের জন্য কৃষকদের প্রতি অনুরোধ জানিয়েছেন। (সংবাদ বিজ্ঞপ্তি)