স্টাফ রিপোর্টার
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের আছিয়া বেগম (৪০) হত্যাকা-ের ঘটনায় স্বামী নুর আহমদকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং সঠিক তদন্তের প্রকৃত দোষীকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বজনরা। ররিবার রাতে পৌর বিপণীস্থ দু’তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. জালাল উদ্দিন। লিখিত বক্তব্যে আছিয়া বেগমের খুনীদের সঠিক তদন্তের মাধ্যমে বের করার দাবি জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন নুর আহমদের স্বজন মো. মইনুদ্দিন, আলমগীর হোসেন, রফিক আহমদ, আল আমীন ও রিয়াজ উদ্দিন প্রমুখ।

