আজও বৃষ্টি থাকবে কাল শীত বাড়বে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে আজ শনিবারও গুড়ি গুড়ি বৃষ্টি হবে। কাল রোববার থেকে শীত বাড়বে। তবে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে যাবে না। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানিয়েছেন, সুনামগঞ্জের বেশিরভাগ এলাকায় শনিবারও হালকা বৃষ্টি হবে। হিমশীতল হাওয়া বইবে, কুয়াশা বেশি হওয়ায় শীত অনুভূত হবে। তবে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামবে না। প্রসঙ্গত. শুক্রবার ভোর থেকে সুনামগঞ্জে বৃষ্টি ছিল। ছুটির দিনে সকাল থেকে বৃষ্টি থাকায় সড়কে, হাটবাজারে মানুষ এবং যানবাহন চলাচল কম ছিল। সন্ধ্যার পর থেকে শীতও বাড়তে থাকে।