আজকের এইচএসসি পরীক্ষা ২০ মে

সু.খবর ডেস্ক
জামায়াতে ইসলামের হরতালের কারণে এইচএসসি ও সমমানের আজকের বৃহস্পতিবারের পরীক্ষা পিছিয়েছে। আগামী ২০ মে এই পরীক্ষা হবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, আজকের বৃহস্পতিবারের পরীক্ষাগুলো আগামী ২০ মে শুক্রবার নেয়া হবে। সকালের পরীক্ষা সকাল ৯টা থেকে এবং বিকালের পরীক্ষা বেলা আড়াইটা থেকে শুরু হবে। জামায়াতের আমির যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদ- কার্যকরের প্রতিবাদে আজ সারাদেশে হরতাল ডেকেছে জামায়াত।