স্টাফ রিপোর্টার
আজ শনিবার ও আগামীকাল রবিবার দুইদিন সুনামগঞ্জ শহরের আলফাত মুক্তার স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) থেকে আমবাড়িমুখি লাইন (আমবাড়ি ফিডার) সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিতরণ বিভাগ থেকে বিষয়টি শহরে মাইকিং করে জানানো হয়েছে। এই লাইনটি মেরামত করার জন্য দুই দিনের ওই সময়টুকুতে কাজ করা হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম।


