আজ খেলাঘরের জেলা সম্মেলন

স্টাফ রিপোর্টার
জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘরের জেলা সম্মেলন আজ বৃহস্পতিবার। বিকাল ৩টায় পুরাতন শিল্পকলা একাডেমী মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মাহবুবুর রহমান শিপন। জেলা বিভিন্ন থানা কমিটি ও ১৭টি আসর এতে অংশগ্রহণ করবে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি র‌্যালী শহর প্রদক্ষিণ করবে। এরপর থাকবে আলোচনা  ও সাংস্কৃতি অনুষ্ঠান। সবশেষে অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন। সম্মেলন সফল করার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন খেলাঘর জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. অলক ঘোষ চৌধুরী ও কেন্দ্রীয় সদস্য অ্যাড. এনাম আহমদ।