স্টাফ রিপোর্টার
গ্যাস লাইন সংস্কার কাজের জন্য আজ বৃহস্পতিবার সুনামগঞ্জ পৌর শহরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
জানা যায়, সুনামগঞ্জ পৌর শহরে পাইপলাইনের সংস্কার ও গ্যাস সংযোগ লাইন মেরামতের কাজ করা হবে। এজন্য সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।


