Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
আজ জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন পরিকল্পনামন্ত্রী – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

আজ জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার
আজ শনিবার জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব মো. হারুন অর রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, পুলিশ সুপার মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. খায়রুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
এদিকে দিবস উপলক্ষে সকাল ১০টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, সকাল ১০টা ১৫ মিনিটে বর্ণাঢ্য র‌্যালি, বেলা ১১টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এবারের ৫০ তম জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’।
এদিকে দুপুর ২টায় গোবিন্দগঞ্জ সোনালী অতীত ক্লাবে মতবিনিময় সভা এবং বিকাল ৪টায় সিলেটের প্রধান ডাকঘরের কনফারেন্স কক্ষে ইউপিইউ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক পত্র লিখন প্রতিযোগিতায় স্বর্ণ পদক বিজয়ী বাংলাদেশের কিশোরী নুবাইশা ইসলাম কে পদক হস্তান্তর অনুষ্ঠানে যোগদান করবেন তিনি।
আগামীকাল ৭ নভেম্বর রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় যোগদান করবেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
৮ নভেম্বর সোমবার সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার অসহায় রোগীদের চেক বিতরণ, সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন, বেলা ১১টা ২০ মিনিটে রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।