স্টাফ রিপোর্টার
আজ শুক্রবার থেকে সুনামগঞ্জের চার লোক কবি বৈষ্ণব কবি রাধারমণ দত্ত, মরমী কবি হাছন রাজা, জ্ঞানের সাগর দূর্ব্বীণ শাহ ও বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের স্মরণে শুরু হবে চার দিনব্যাপি উৎসব ‘হাওর পাড়ের গল্প-২০১৭’।
জেলা শিল্পকলা একাডেমিতে চার দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সুনামগঞ্জ জেলা প্রশাসন। আজ বিকাল ৪ টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চার দিনব্যাপি অনুষ্ঠানমালায় আজ শুক্রবার সকাল ১০ টায় আব্দুল করিম রচিত সঙ্গীত প্রতিযোগিতা। বিকাল ৪ টায় চার লোক কবি স্মরণে ‘হাওর পারের গল্প-২০১৭’ এর উদ্বোধন, র্যালি ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
আগামীকাল শনিবার সকাল ১০ টায় দূর্ব্বীণ শাহ্ রচিত সঙ্গীত প্রতিযোগিতা, বিকাল ৩ টায় দূর্ব্বীন শাহ্’র রচনার বৈশিষ্ট্য সম্পর্কিত প্রবন্ধ উপস্থাপনা ও আলোচনা। বিকাল ৪ টায় আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৯ অক্টোবর রোববার সকাল ১০ টায় হাছন রাজা রচিত সঙ্গীত প্রতিযোগিতা, বিকাল ৩ টায় হাছন রাজার রচনার বৈশিষ্ট্য সম্পর্কিত প্রবন্ধ উপস্থাপনা ও আলোচনা। বিকাল ৪ টায় আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
৩০ অক্টোবর সোমবার সকাল ১০ টায় রাধারমণ দত্ত রচিত সঙ্গীত প্রতিযোগিতা, বিকাল ৩ টায় রাধারমণ দত্তের রচনার বৈশিষ্ট্য সম্পর্কিত
প্রবন্ধ উপস্থাপনা ও আলোচনা। বিকাল ৪ টায় আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
চার দিনব্যাপি ‘হাওর পাড়ের গল্প-২০১৭’ অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যগণ, সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা ও দেশ বরেণ্য ব্যক্তিত্বগণ উপস্থিত থাকবেন।
- ছাতকে সাবেক প্যানেল চেয়ারম্যান কর্তৃক ট্যাক্সের ৯ লক্ষ টাকা আত্মসাৎ
- অবৈধ বালি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন


