স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসন কাপ টি-২০ স্কুল স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন আজ রবিবার সকল ১১ টায়। উদ্বোধনী খেলায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে বেলা ১১ টায় মুখোমুখি হবে সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় ও বিশ্বম্ভরপুর উপজেলা স্কুল ক্রিকেট টিম। খেলার উদ্বোধন করবেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। সকাল ১০ টায় এ উপলক্ষে আয়োজিত রোড শো জেলা স্টেডিয়াম থেকে বের হয়ে ট্রাফিক পয়েন্ট হয়ে জামাইপাড়া হয়ে পুনরায় স্টেডিয়ামে গিয়ে শেষ হবে।
টুর্নামেন্ট কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান নুুরল হুদা মুুকুট, পৌর মেয়র আয়ুব বখত জগলুল ও চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহযোগিতায় এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ১১ দিনব্যাপি এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
এদিকে ১৫ জানুয়ারী মুখোমুখি হবে দিরাই উপজেলা স্কুল ক্রিকেট টিম ও দ্বীনি সিনিয়র মাদ্রাসা, ছাতক উপজেলা স্কুল ক্রিকেট টিম ও আলহাজ্ব জমিরুন নুর উচ্চ বিদ্যালয়, ১৬ জানুয়ারী এইচএমপি উচ্চ বিদ্যালয় ও জামালগঞ্জ উপজেলা স্কুল ক্রিকেট টিম, দোয়ারাবাজার উপজেলা স্কুল ক্রিকেট টিম ও ধর্মপাশা উপজেলা স্কুল ক্রিকেট টিম, ১৭ জানুয়ারী তাহিরপুর উপজেলা স্কুল ক্রিকেট টিম ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্কুল ক্রিকেট টিম, শাল্লা উপজেলা স্কুল ক্রিকেট টিম ও আলহেরা মাদ্রাসা, ১৮ জানুয়ারী বুলচান্দ উচ্চ বিদ্যালয় ও জগন্নাথপুর উপজেলা স্কুল ক্রিকেট টিম অংশগ্রহণ করবে।
১৯ থেকে ২০ জানুয়ারী কোয়ার্টার ফাইনাল, ২১-২২ জানুয়ারী সেমিফাইনাল এবং ২৪ জানুয়ারী টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
- ডলুরায় শুল্কস্টেশনের সাথে ইমিগ্রেশন পয়েন্ট স্থাপন করা হোক
- পূর্ব ইব্রাহীমপুরে দুইদিনব্যাপী ইসলামী মহাসম্মেলন


