স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ বুধবার। সকাল ১০টায় পুলিশ লাইন্স মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান (বিপিএম), জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপন বিশ^জিত চন্দ্র পাল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও প্রাইম ব্যাংকের সহযোগিতায় এবং সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রতিটি খেলা উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বিভাগের সম্পাদক ও বিসিবি কাউন্সিলর মো. রেজওয়ানুল হক রাজা।


