আজ থেকে সুনামগঞ্জের আবহাওয়ার উন্নতি হবে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ অঞ্চলে আজ শুক্রবার থেকে বৃষ্টিপাত কমবে বলে সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে। আজ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাওয়া ও আবহাওয়ার উন্নতির বিষয়টি সিলেট অফিসকে জানিয়েছে ঢাকা থেকে আবহাওয়া অধিদপ্তর।  
সিলেট আবহাওয়া অফিসের ইনচার্য আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বৃহস্পতিবার বিকালে দৈনিক সুনামগঞ্জের খবরকে জানিয়েছেন, আবহাওয়া অধিদপ্তরের তথ্য-উপাত্ত অনুযায়ী সুনামগঞ্জ অঞ্চলে বৃষ্টিপাত কমতে শুরু করবে। আকাশ পুরোপুরি পরিস্কার না       
হলে থেমে থেমে হালকা বৃষ্টি হতে পারে। একই সাথে সুনামগঞ্জ অঞ্চলের আশপাশ এলাকায় ভারতের পাহাড়গুলোতে মেঘ অনেকটা কমে গেছে। আজ শুক্রবার ৭ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত পর্যন্ত আবহাওয়া তুলনামূলক ভাল থাকতে পারে।