স্টাফ রিপোর্টার
সিলেটে জঙ্গি হামলায় নিহত সুনামগঞ্জের পুলিশ কর্মকর্তা চৌধুরী মোহাম্মদ আবু কয়ছর দিপুর কুলখানি আজ মঙ্গলবার আসরের নামাজের পর তার নতুনপাড়াস্থ নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে।
চৌধুরী মোহাম্মদ আবু কয়ছর দিপুর ছোট ভাই সাহেদ চৌধুরী জানান, মঙ্গলবার আসরের নামাজের পর তাদের নিজ বাসায় তার বড় ভাইয়ের কুলখানি অনুষ্ঠিত হবে। এতে সকল আত্মীয় স্বজন, গুণগ্রাহীসহ
সকলকে উপস্থিত থেকে মরহুম চৌধুরী মোহাম্মদ আবু কয়ছরের আত্মার মাগফেরাত কামনার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।


