স্টাফ রিপোর্টার
আজ বীর মুক্তিযোদ্ধা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব, সাদা মনের মানুষ অ্যাড. সুরেশ চন্দ্র দাসের স্মরণ সভার আয়োজন করেছে খেলাঘর সুনামগঞ্জ জেলা শাখা। পুরাতন জেলা শিল্পকলা একাডেমীর আব্দুল হাই মিলনায়তনে আজ সন্ধ্যা ৭টায় এই স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
প্রয়াত অ্যাড.সুরেশ চন্দ্র দাস ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। ১৯৭১ সালের ২ শে মার্চ ভয়াল রাতে পাকিস্তানী বাহিনী যখন নারকীয় হত্যাকা- চালায়, সেখানে তিনি গুরুতর আহত হয়েও সৌভাগ্যক্রমে বেঁচে যান। মহান মুক্তিযুদ্ধে ইতিহাসের স্বাক্ষী অ্যাড. সুরেশ দাসকে স্মরণের মাধ্যমে তাঁর অসাম্প্রদায়িক, প্রগতিশীল চেতনা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই স্মরণ সভায় সবাইকে অংশগ্রহণ করার আহবান জানান খেলাঘর নেতৃবৃন্দ।


