আজ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

স্টাফ রিপোর্টার
ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিকে কেন্দ্র করেই শুভ জন্মাষ্টমী পালন করা হয়। একে কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণজয়ন্তীও বলা হয়। জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা, তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন. ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা ও ঘরে ঘরে ভগবান শ্রীকৃষ্ণের পূজা, গীতাযজ্ঞ, কৃষ্ণপূজা, পদাবলি কীর্তন অনুষ্ঠিত হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে গীতার আঠারোটি অধ্যায়ে জাগতিক জ্ঞান, ধ্যান, কর্ম, বিভূতি, ভক্তি, মুক্তি, মোহ, যশ, খ্যাতি আর অর্থ-বিত্তের মায়াজাল, অন্যায়, অসত্য, পাপ আত্মঅহংকার, মোক্ষ লাভ প্রভৃতি বিষয়ে জ্ঞান দান করেছেন। তিনি সব প্রাণীর মধ্যের তমগুণের প্রভাব অর্থাৎ অসৎ কার্য পরিহার করে ন্যায়-সত্য প্রতিষ্ঠা করেন। জীবকুলে তিনি সত্যের বাণী স্থাপন করেছেন।   
ন্যায়ের পক্ষে ভগবদ ধর্ম প্রতিষ্ঠা করে জীবশিক্ষার জন্য বিভিন্ন কর্ম করেন। আগামী দিনে সত্যের পথে চলার মতো আলোকবর্তিকারূপে বিভিন্ন শিক্ষা দিয়ে থাকেন। আজকের এই পূণ্য তিথিতে ভগবানের সঙ্গে আমাদের চিন্ময় সম্পর্ক গড়ে উঠুক, এটাই হোক আমাদের একমাত্র প্রার্থনা।
জন্মাষ্টমী উদযাপন পরিষদ জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় শ্রীশ্রী কালী মন্দিরে ভোর ৬টায় অনুষ্ঠানের মাঙ্গলিক উদ্বোধন, সকাল সাড়ে ৮টায় চিত্রাংকন প্রতিযোগিতা, সকাল সাড়ে ১০টায় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রার উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। সন্ধ্যায় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, রাত ১০টায় ভগবান শ্রীকৃষ্ণের পূজা, রাত ১২.০৫মি. ফুষ্পাঞ্জলি প্রদান এবং মহপ্রসাদ বিতরণ।
এদিকে নতুনপাড়া রাধাকৃষ্ণ মন্দিরে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার দুপুর ২টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন শংকর বনিক ও কাজল দে। দুপুর ২.৩০মি. সমবেত গীতা পরায়ণ, বিকাল সাড়ে ৪টায় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, পৌর মেয়র আয়ুব বখত জগলুল। সন্ধ্যা সাড়ে ৬টায় ছাতক ও জগন্নাথপুর উপজেলা কৃস।ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘের পরিবেশনায় ভক্তিগীতি ও বৈঠকী কির্ত্তন, রাত ৮টায় শ্রীমদভাগবত প্রবচন, প্রবচন করবেন কৃষ্ণদাস গোস্বামী, রাত ১০টায় বিশ্বম্ভরপুর শাখা কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘের পরিবেশনায় নাম কীর্ত্তন, রাত ১২.১ মি. বৈদিক স্ত্রোতপাঠ, শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি ও মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উদযাপন।
মঙ্গলবার ভোর ৫টায় মঙ্গল আরতি ও প্রভাতী কীর্ত্তন, বিকাল ৪টায় শ্রীকৃষ্ণের পূজা আরম্ভ, সন্ধ্যা ৬টায় শ্রীমদ্ভাগবদ গীতাপাঠ, পাঠ করবেন কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘের সভাপতি মহানামব্রত চক্রবর্তী, স্বাগত বক্তব্য রাখবেন, বুবল সরকার, সন্ধ্যা সাড়ে ৭টায় সুন্দরম সঙ্গীতালয়ের ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, রাত সাড়ে ৮টায় শ্রীকৃষ্ণের অভিষেক অনুষ্ঠান, রাত ৯টায় পুষ্পাঞ্জলি প্রদান।
বুধবার ভোর ৫টায় মঙ্গল আরতি ও প্রভাতী কীর্ত্তন, সকাল সাড়ে ৯টায় পারণ, নন্দ উৎসব এবং মহাপ্রসাদ বিতরণ।  
অপরদিকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সুনামগঞ্জের এর আয়োজনে শহরের ষোলঘর শ্রীশ্রী কালাচাঁন ও গোপাল জিউড় আঁখড়ায় ২ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৫ আগস্ট মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় মঙ্গল আরতি, সকাল সাড়ে ৭টায় দর্শন আরতি ও গুরুপূজা, সকাল ৮টায় ভাগবত পাঠ, দুপুর ১২টায় কীর্ত্তন মেলা, বিকাল ৪টায় সেমিনার কৃষ্ণলীলা, সন্ধ্যা ৭টায় দুলসী আরতি, গৌর আরতি, রাত ১১টায় মহা অভিষেক ও মহাপ্রসাদ বিতরণ।
১৬ আগস্ট বুধবার ভোর সাড়ে ৪টায় মঙ্গল আরতি, সকাল সাড়ে ৭টায় দর্শন আরতি ও গুরুপূজা, সকাল ৮টায় ভাগবতম পাঠ, বেলা ১১টায় শ্রী প্রভুপাদের মহা অভিষেক, দুপুর ১২টায় জীবনী আলোচনা, ুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ, বিকাল ৪টায় সেমিনার পাশ্চাত্য দেশ উদ্ধারে শ্রীল প্রভুপাদের ভূমিকা, সন্ধ্যা ৭টায় তুলসী আরতি ও গৌর আরতি।