আজ সমকালের বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার
তর্কে বিতর্কে, বিজ্ঞানের সাথেÑ স্লোগানে জেলা, অঞ্চল ও জাতীয় ৩ টি পর্যায়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। বিএফএফ-সমকাল জাতীয় এই স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা আজ (শুক্রবার) সুনামগঞ্জে অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৮ টা থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদালয়, এইচএমপি উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়, নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, আমবাড়ী উচ্চ বিদ্যালয় ও আলহাজ্ব জমিরুননূর   উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল অংশ নেবে।
উৎসবমুখর পরিবেশে বিদ্যালয়গুলোর অষ্টম, নবম ও দশম শ্রেণীর  শিক্ষার্থীরা অংশ নেবে এ আয়োজনে। অষ্টম, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা ৩ জনের একটি দল গঠন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে । ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে সনদ তুলে দিতে সম্মতি প্রদান করেছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সমকাল সুহুদ সমাবেশের উপদেষ্টা অ্যাড. স্বপন কুমার দেব ও শিক্ষাবিদ অধ্যক্ষ (অব.) পরিমল কান্তি দে।
প্রতিযোগিতা সফল করার জন্য সমকাল সুহৃদ সমাবেশের সকল বন্ধুদের সকাল সাড়ে ৮ টা থেকে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা সুহৃদ সমাবেশের সভাপতি অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, সাধারণ সম্পাদক অভিজিৎ রায় ও সাংগঠনিক সম্পাদক হৃদয় খান।