আজ সরকারি জুবিলী ও এসসি বালিকায় ভর্তি পরীক্ষা

স্টাফ রিপোর্টার
আজ শনিবার সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ভর্তির পরীক্ষার সকল প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ। সকাল ১০ শুরু হবে ভর্তি পরীক্ষা। কর্তৃপক্ষ জানায়, এবছর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন জমা পড়েছে ১৩১০ জন শিক্ষার্থীর। যার মধ্যে তৃতীয় শ্রেণীতে প্রভাতি শাখায় ২৭৬, দিবা শাখায় ২৮২ জন, ষষ্ঠ শ্রেণীতে প্রভাতি শাখায় ৩৩০ জন ও দিবা শাখায় ২৫৯জন, সপ্তম শ্রেণীতে প্রভাতি শাখায় ৫০ জন, অষ্টম শ্রেণীর প্রভাতি শাখায় ৪৪ জন এবং নবম শ্রেণীর প্রভাতি শাখায় ৬৯ জনের অবেদন জমা পড়েছে।
এদিকে সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এ বছর মোট ভর্তির আবেদন জমা পড়েছে ৮২৯ জন শিক্ষার্থীর। যার মধ্যে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির আবেদন জমা পড়েছে ৭৫৫ জন শিক্ষার্থীর এবং নবম শ্রেণীতে ৬৪ জনের।
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে থেকে ১২০ জন, ষষ্ঠ শ্রেণীতে ১২৩ জন, সপ্তম শ্রেণীতে ১ জন, অষ্টম শ্রেণীতে ৪ জন এবং নবম শ্রেণীতে ১ জন শিক্ষার্থীকে ভর্তি করা হবে।
সরকারি সতীশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ২৪০ জন ও নবম শ্রেণীতে ১৪ জন শিক্ষার্থীকে ভর্তি করা হবে।
সরকারি সতীশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাশহুদ চৌধুরী বলেন, ভর্তি পরীক্ষার সব রকমের প্রস্তুতি শেষ করা হয়েছে।
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফয়জুর রহমান বলেন, ভর্তির পরীক্ষা শেষে আমরা ফলাফল ওইদিন রাতেই বা পরদিন রবিবার সকালে প্রকাশ করা হবে।