স্টাফ রিপোর্টার
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে আসছেন আজ শুক্রবার। সকাল সাড়ে ১০টায় দিরাই উপজেলার উমেদনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে হারুনুর রশীদ স্মৃতি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন, দুপুর ২.৩০মি. সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরষ্কার তুলে দেবেন তিনি।
শনিবার সকাল ১০টায় এমএ মান্নান প্রাথমিক বৃত্তি পরীক্ষা পরিদর্শন, বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ সার্কিট হাউজে মানবাধিকার সাংবাদিক ফোরামের প্রশিক্ষণ কর্মশালা এবং দুপুর ২ টায় দক্ষিণ সুনামগঞ্জের শান্তিপুর, হুলারভিটা, ব্রাহ্মণগাঁও গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে উপস্থিত থাকবেন। দুপুর ২টায় জগন্নাথপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ. রউফ’র বিদায় অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬টায় সিলেট প্রেসক্লাবে মানবাধিকার সাংবাদিক ফোরামের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে যোগদান করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।


