স্টাফ রিপোর্টার
হবিগঞ্জের চুনারুঘাট সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের আন্তর্জাতিক উৎসবে থিয়েটার সুনামগঞ্জ পরিবেশন করবে পথনাটক ‘সোনার থালা’।
আজ বেলা ১২ টায় হবিগঞ্জের চুনারুঘাট
শহরে ‘সোনার থালা’ নাটকটি মঞ্চস্থ হবে।
দেওয়ান গিয়াস চৌধুরীর রচনা ও নির্দেশনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন, দীপান্বিতা দে হিয়া, তাজকিরা হক তাজিন, মৌসুমি, সাবরিনা শারমিন, সনি চন্দ, এনামুল হক জুবের, সোহানুর রহমান সোহান, জাহিদুল ইসলাম জাহিদ, পার্থ সাহা, মাজহারুল ইসলাম শিপন, মাজহারুল ইসলাম সোহাগ, হোসাইন কবির, নাঈম, সাদিকুর রহমান, সাব্বির আহমদ, আতাউল করিম ও দেওয়ান গিয়াস চৌধুরী।
নাটকটিতে বর্তমান সমাজে ঘটে চলা গুজব, লোভ এবং কোন কিছু যাচাই-বাছাই না করেই মরীচিকার পিছনে ছুটে সেটি হাস্যরস্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
- প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা
- সারেগামা শিশু সংগঠনের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত


