স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিষয়ের শিক্ষক সীতেশ চন্দ্র সরকারকে মারধরকারী পরীক্ষার্থী রিয়াজ মাহমুদ শাহকে থানায় হস্তান্তর করেছেন তার বাবা। বুধবার রাতে ছেলেকে থানায় হস্তান্তর করেন বাবা শাহজাহান শাহ।
বৃহস্পতিবার পুলিশ পরীক্ষার্থী রিয়াদ মাহমুদ শাহকে আদালতে হাজির করলে আদালত তার জামিন নামঞ্জুর করেন এবং সংশোধনের জন্য তাকে শিশু ও কিশোর সংশোধনাগারে পাঠানোর জন্য পুলিশকে নির্দেশ দেয়। পরে তাকে গাজিপুরের টঙ্গীতে শিশু ও কিশোর সংশোধনাগারে পাঠানো হয়।
জামালগঞ্জ থানার (ওসি তদন্ত) মিজানুর রহমান জানান, শিক্ষককে মারধরকারী পরীক্ষার্থী রিয়াদকে তার বাবা বুধবার থানায় সোপর্দ করেছেন। বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে শিশু কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
সুনামগঞ্জ জেলা কারাগারের সুপার আবুল কালাম আজাদ বলেন, ‘পুলিশের মাধ্যমে আজ শুক্রবার তাকে সংশোধনাগারে পাঠানোর ব্যবস্থা করব।’
উল্লেখ্য, জেএসসি পরীক্ষায় নকল করার সুযোগ না দেয়ায় মঙ্গলবার বিকালে উপজেলা সদরের হ্যালিপেড রাস্তায় জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিষয়ের শিক্ষক সীতেশ চন্দ্র সরকারকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে মারধর করেছে পরীক্ষার্থী রিয়াদ মাহমুদ শাহ। ঘটনার পর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
- টাকা পরিশোধ করছে না ইন্স্যুরেন্স কোম্পানি, গ্রাহকদের সড়ক অবরোধ
- এবারের কাজে দুর্নীতির সুযোগ থাকবে না-পানিসম্পদ মন্ত্রী


