আদর্শ শিশু শিক্ষা নিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টা থেকে দিনব্যাপি সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। অনুষ্ঠানে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়জুর রহমান, প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, মহিলা কাউন্সিলর শেলী চৌহান প্রমুখ।আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, আদর্শ শিশু শিক্ষা নিকেতন এর প্রিন্সপাল মো. আমিরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি


