আদিবাসীদের মধ্যে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার
‘মানুষ মানুষের জন্য’ স্লোগানে কবি নাসরীন আবেদীনের উদ্যেগে বন্যায় ক্ষতিগ্রস্ত আদিবাসীদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়তলা গ্রামে আমরা কোম্পানীর সহযোগিতায় ও ফাদার সুধির গমেজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক    
এমপি দেওয়ান সামছুল আবেদীন।
সদর উপজেলার টিডব্লিউএ’র চেয়ারম্যান পৌল সাংমার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর ইউসিসিএ’র চেয়ারম্যান মোহাম্মদ আলী, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুছ ছত্তার, দৈনিক সুনামগঞ্জের ডাকের সহ সম্পাদক মানব তালুকদার ও দেবল তালুকদার।
আলোচনা সভা শেষে ক্ষতিগ্রস্ত ১০৮ জন আধিবাসী পরিবারের মধ্যে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবণ বিতরণ করা হয়।