স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের পক্ষ থেকে আদিবাসীদের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করেছেন প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন এমপি।
বুধবার দুপুরে সীমান্ত এলাকার বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসাবে শুকনা শিশু খাদ্য ও অন্যান্য খাবার বিতরণ করেন তিনি।
এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সহ সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার, মোশারফ হোসেন, সুনামগঞ্জ জেলা যুবলীগ আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক স্বপন কুমার দাস, উপজেলা প্রকৌশলী ইকবাল কবির, বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনূছ আলী, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, বড়দল দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য জয় রায় প্রমুখ সাথে ছিলেন।


