স্টাফ রিপোর্টার
জেলা ছাত্রলীগরে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। সোমবার বিকালে শহরের ঐতিহ্য জাদুঘর থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা ছাত্রলীগের আহবায়ক আরিফ উল আলমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক দীপঙ্কর কান্তি দে এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকতুল ইসলাম, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাজমুল হক কিরণ, এনায়েত রেজা জিসান, মাসকাওয়াত জামান ইন্তি, আশিকুর রহমান রিপন, জেলা ছাত্রলীগের সদস্য ফয়সাল আহমেদ, অভিজিৎ চৌধুরী, আশরাফুল ইসলাম প্রমুখ।
- প্রতিমন্ত্রীর উপস্থিতিতে জেলা মৎস্যজীবী লীগের দুই কমিটির বাকবিতণ্ডা
- জেলা ছাত্রলীগের নয়া আহবায়ক কমিটি- অনৈক্যের সুর শুরুতেই


